স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ জুন ২০২২, ০০:১১
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন মির্জা আব্বাস। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত ৮টার দিকে নিজ বাসায় ফিরে যান তিনি।
উল্লেখ্য, গত ১৫ মে সকালে জরুরি ভিত্তিতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এরপর গত ২৪ মে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com