shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৪ হাজার ২২ হজযাত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুন ২০২২, ১২:১৯

হজযাত্রী
হজযাত্রী

হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গেলো ছয় দিনে তিনটি এয়ারলাইনের ১০টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৪ হাজার ২২ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন ছাড়াও হজযাত্রী পরিবহন করছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস। ১০ জুন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট গিয়েছে ১০টি।

এরমধ্যে বিমানের সাতটি, সৌদি এয়ারলাইন্সের দুইটি, ফ্লাইনাসের একটি। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৪৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৫৭৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের জন্য এখন পর্যন্ত সৌদি আরব ২১ দশমিক ৮৩ শতাংশ হজযাত্রীর ভিসা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।