shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

সুইস ব্যাংক থেকে টাকা আনা আমার জীবদ্দশায় আশা করি না: মন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জুন ২০২২, ২৩:৫৭

সুইস ব্যাংক
সুইস ব্যাংক

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, কেউ ফিরিয়ে আনার জন্য টাকা পাচার করেনি। কোনো চোর ফিরিয়ে দেওয়ার জন্য টাকা চুরি করেনি। ফলে সরকারের সুযোগ দেওয়ার ফলে টাকা ফিরে আসার সম্ভাবনা কম বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘রিফ্লেকশন অন বাজেট ২০২২-২৩’ শীর্ষক ওয়েবিনার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

সেমিনারে অন্য বক্তারা দুর্নীতি বন্ধে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে আলাদা কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন।

ইআরএফ-এর সঙ্গে এ কর্মশালার উদ্যোগ নিয়েছে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (রেপিড) ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সরকারি ব্যয়ের ব্যাপারে অনেক ক্ষেত্রেই জবাবদিহিতা নেই। এমনকি ব্যবসায়ীদেরও কারো কারো মধ্যে নেই। এটি নিশ্চিত করতে আলাদা একটি কর্তৃপক্ষ হওয়া উচিত, যাতে দুর্নীতি দূর হয়।

একই আলোচনায় ‘সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন’ গঠনের কথা উঠে। অবশ্য পরিকল্পনামন্ত্রী আলাদা কর্তৃপক্ষ গঠনের বিষয়ে ইতিবাচক মত দেননি। তবে পরিসংখ্যানসংক্রান্ত সরকারের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি খাতের সহায়তাকে স্বাগত জানান। তিনি আরও বলেন, আমাদের সর্বনাশ, আর সুইজারল্যান্ড-বাহামার পৌষ মাস। সুইস ব্যাংক থেকে টাকা আনা আমার জীবদ্দশায় আশা করি না। বরং মাঝেমধ্যে যাওয়া-আসা হবে, কিছু মিটিং-সিটিং হবে। কিছু খরচ হবে। তবে তিনি বলেন, বাস্তবতার নিরিখে মন্দের ভালো হিসেবে এই সুযোগ দেওয়া হয়েছে। টাকা এলে ভালো, না এলেও ক্ষতি নেই- যা ছিল তাই আছে।

অবশ্য এই সুযোগ এবারই শেষ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, আর যাতে না যায়, সেজন্য শক্ত করে দরজা বন্ধ করতে হবে। আলোচনায় অন্য বক্তারাও পাচার হওয়া টাকা দেশে আনার সুযোগ দেওয়াকে অনৈতিক বলে উল্লে­খ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।