shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

পদোন্নতি পেলে দায়িত্ব বাড়ে: আইজিপি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুন ২০২২, ০০:০৫

ব্যাজ পরিধান অনুষ্ঠান
ব্যাজ পরিধান অনুষ্ঠান

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, পদোন্নতি পেলে দায়িত্ব বাড়ে- এ কথা হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে দায়িত্ব পালনে প্রতিফলন ঘটাতে হবে। মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ করে নিজেকে পদের জন্য প্রস্তুত করতে হবে।

তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছকের বাইরে বেরিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার।

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অতিরিক্ত আইজি, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান আইজিপি।

আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত বক্তব্য রাখেন আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীর প্রমুখ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, বাংলাদেশ পুলিশের নতুন র‍্যাংক ব্যাজ পরিধান নীতিমালা অনুযায়ী আইজিপি ড. বেনজীর আহমেদ ও অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মো. আমিনুল ইসলাম এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার স্পাউস অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।