shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ আটক ১

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ জুন ২০২২, ০৬:২০

আটক মো. মানিক মিয়া (মাঝে)
আটক মো. মানিক মিয়া (মাঝে)

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাত ৯টা ৫ মিনিটে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ২১টি স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি আশি লাখ টাকা। 

এঘটনায় মো. মানিক মিয়া নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নিকট গোপন সংবাদ আসে যে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট নং জি৯ ৫১০-এর একজন যাত্রী চোরাচালানকৃত স্বর্ণ বহন করছে।

এর প্রেক্ষিতে উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ৬ নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে গ্রিন চ্যানেলে তল্লাশি ও স্ক্যান করে ২১টি স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

পরে অভিযুক্ত যাত্রী মো. মানিক মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং দ্য কাস্টমস অ্যাক্টের বিধান অনুযায়ী মামলা দায়েরের পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।