shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

১৫ আগস্ট চক্রান্তে জিয়া জড়িত, তারেকের বক্ত্যবই তার প্রমাণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ জুন ২০২২, ১৪:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জিয়াউর রহমান যে ৭৫’র ১৫ আগস্ট চক্রান্তে জড়িত তা তারেক রহমানের বক্তব্যে প্রমাণ হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যে ৭৫’র ১৫ আগস্ট চক্রান্তে জড়িত তা তারেক রহমানের বক্তব্যে প্রমাণ হয়। এছাড়া তারেকের বক্তব্যে আরও প্রমাণ হয় জিয়া পরিবার পাকিস্তানি ভাব ধারায় বিশ্বাসী।

এসময় যে দেশে ফিরে রাজনীতি করার সাহস পায় না সে কীভাবে দলের নেতৃত্ব দেন বলেও প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, আজ ২৩ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি নিয়ে অনেকই আপত্তি তুলেছিলেন। পরে ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগে কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়।

সে সময়ে সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে তিনি দলটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।