shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বরিশালে ক্যাডেট হাউস উদ্বোধন করলেন সেনাপ্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুন ২০২২, ২২:৫৮

এস এম শফিউদ্দিন আহমেদ
.

দক্ষিণবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ বরিশাল ক্যাডেট কলেজের নবনির্মিত ক্যাডেট হাউসের তিনটি ভবন উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি ভবনগুলোর উদ্বোধন করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ১২টি ক্যাডেট কলেজে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে। প্রথম পর্বের উন্নয়ন কার্যক্রমসমূহ ২০১৮ সালে শুরু হয়। তার মধ্যে অন্যতম একটি হলো বরিশাল ক্যাডেট কলেজের নতুন ক্যাডেট হাউস। 

নবনির্মিত ভবন উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক, সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীরা।

আইএসপিআর জানায়, নবনির্মিত তিনটি ত্রিতল ক্যাডেট হাউস উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান মোস্তফা অডিটোরিয়ামে ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এ সময়ে তিনি ক্যাডেটদেরকে দক্ষ ও যোগ্যরূপে গড়ে ওঠার মধ্য দিয়ে আগামি দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করেন। 

তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকারের দূরদর্শী ও বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনার সুফল যেমন দেশবাসী পেয়ে যাচ্ছে, তেমনি ক্যাডেট কলেজগুলোও সেই উন্নয়ন পরিকল্পনায় যুক্ত হয়েছে এবং এর সুফল পেতে থাকবে। নতুন ক্যাডেট হাউসসমূহ ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশ এবং লালনে ইতিবাচক ভূমিকা পালন করবে। পরে সেনাবাহিনী প্রধান নবনির্মিত ক্যাডেট হাউস উদ্বোধন শেষে বৃক্ষরোপণ এবং ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।