স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জুন ২০২২, ১৪:৪৬
পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (৩০ জুন) সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com