shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানানো হলো স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জুলাই ২০২২, ২৩:৫৪

নির্মল রঞ্জন গুহ
নির্মল রঞ্জন গুহ

শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় জানানো হলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহকে। তার অন্তিম যাত্রায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক র‍্যালি ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়। 

আজ শুক্রবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সদ্য প্রয়াত নির্মল রঞ্জন গুহ'র কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আরও অংশ নেন মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মৎসজীবী লীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

এর আগে সকাল ১০ টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর নেতৃত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র সার্বিক ব্যবস্থাপনায় নির্মল রঞ্জন গুহ'র শবদেহ নিয়ে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। 
র‍্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে ফুলার রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড, বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ কালোব্যাজ ধারণ করে জাতীয়, দলীয় ও কালো পতাকা নিয়ে সংগঠন আয়েজিত শোক র‍্যালিতে অংশ নেন। শোক র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তারপর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নির্মল রঞ্জন গুহ'র কফিনে শ্রদ্ধা নিবেদন করে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় দোহারের নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হন এই নেতা।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ নভেম্বর আওয়ামী স্বেচ্চাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। গত ১২ জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় নির্মল রঞ্জন গুহকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১৬ জুন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২৯ জুন সকাল সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মল রঞ্জন গুহ। ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় তার কফিন। 

এদিকে সভাপতি নির্মল রঞ্জন গুহ'র মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে। সংগঠনের প্রতিটি জেলা/মহানগর/উপজেলা/থানা/ওয়ার্ড কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।