shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের বর্ধিত ভাড়া কার্যকর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জুলাই ২০২২, ০০:২১

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে

ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরুর পর পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫টি রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়, ৪০ ও ৫১ আসনবিশিষ্ট দুই ধর‌নের বা‌সভাড়া চূড়ান্ত করা হয়েছে। বর্ধিত ভাড়া শুক্রবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

এর আগে গত ৭ জুন রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটে চলাচল করা বাসভাড়া চূড়ান্ত করেছিল বিআরটিএ। এরপর ২০ জুন হালনাগাদ দূরত্বের ভি‌ত্তি‌তে ভাড়া পুন‌র্নির্ধারণ করা হয়।

ঢাকার সায়েদাবাদ থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার। ভাড়া ৪৫৪ টাকা। এর আগে সায়েদাবাদ থেকে বরিশালের ভাড়া যথাক্রমে ৪১২ ও ৪২১ টাকা ধরা হ‌য়ে‌ছিল।

এবার ভাড়া বে‌ড়ে‌ছে টো‌ল হিসা‌বের পদ্ধ‌তি‌তে প‌রিবর্তন আনায়। এর আগের দুবার বাসের শতভাগ আসন পূর্ণ ধ‌রে টো‌লের টাকা‌ ভাগ করা হ‌য়ে‌ছিল। কিন্তু নতুন হিসা‌বে বাসের মোট সিটের ৭০ শতাংশ ২৮ দি‌য়ে টো‌লের টাকা ভাগ করা হ‌য়ে‌ছে।

এক্স‌প্রেসও‌য়ে‌তে ৪০ আস‌নবিশিষ্ট একটি বা‌সের টোল ৪৯৫ টাকা। ২৮ আসন পূর্ণ ধর‌লে যাত্রীপ্রতি টোলের পরিমাণ দাঁড়ায় ১৭ টাকা ৬৭ পয়সা। এদিকে পদ্মা সেতু‌তে ২ হাজারসহ ঢাকা-ব‌রিশাল রু‌টে মোট টোল ২ হাজার ৬৯৫ টাকা। যাত্রীপ্রতি টোল ৯৬ টাকা ২৫ পয়সা।

পুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী, ঢাকা-গোপালগঞ্জের ভাড়া ৪২৩ টাকা, যা আগে ধরা হ‌য়ে‌ছিল ৩৯২ টাকা। এ ছাড়া নতুন তালিকায় ঢাকা থেকে খুলনার ভাড়া ৫৩৭ থে‌কে ৫৭৫ টাকা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে টোলই ১০০ টাকা। ঢাকা-শরীয়তপুরের ভাড়া ২২৬ থে‌কে বে‌ড়ে ২৫৭ টাকা হ‌য়ে‌ছে।

এদিকে পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, ঢাকা-পিরোজপুর ৫৮০, বাগেরহাট হয়ে ঢাকা-পিরোজপুর ৬১৯, ঢাকা-পটুয়াখালী ৫৬১, ঢাকা-মাদারীপুর ৩৪৪, ঢাকা-সাতক্ষীরা ৬৮৯, ঢাকা-ফরিদপুর ৩২৩, বাবুবাজার সেতু হয়ে শরীয়তপুর ২৫৭, ঢাকা-কুয়াকাটা ৭৬৭, কক্সবাজার থেকে বরিশাল ১ হাজার ৩৮৮, চট্টগ্রাম-খুলনা ১ হাজার ১৯২ এবং চট্টগ্রাম-বরগুনা ১ হাজার ২৮২ টাকা করা হয়েছে।

বিআরটিএর প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বাসভাড়ার সঙ্গে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ভাড়া সংযুক্ত করা হয়নি। এ ফ্লাইওভার ব্যবহারকারী ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৬ টাকা ৭২ পয়সা ও ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা ভাড়া দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।