স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ জুলাই ২০২২, ০০:১১
সিলেটসহ দেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে সংঘটিত স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সেনাবাহিনীর সকল সদস্যবৃন্দ তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন।
বুধবার গণভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যবৃন্দ তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com