shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

তাপপ্রবাহ থাকতে পারে আরও ২ দিন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুলাই ২০২২, ২৩:৫৪

তাপপ্রবাহ
তাপপ্রবাহ

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দুইদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ১৮ জুলাইয়ের পর থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে। সেই সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন শুক্রবার দুপুরে জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দুইদিন চলতে পারে। এই দুইদিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপদাহ আগামী সোমবার (১৮ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। 

আগামী তিনদিনের আবহাওয়ার খবরে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।