স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ জুলাই ২০২২, ১০:১৮
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ জুলাই) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ৮ হাজার ২৪০ পিস ইয়াবা, ৭৬ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৬০ বোতল ফেন্সিডিল ও ১৩০ গ্রাম আইস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com