shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বিমানবাহিনী প্রধানের যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুলাই ২০২২, ১৯:১০

মার্শাল শেখ আব্দুল হান্নান
মার্শাল শেখ আব্দুল হান্নান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি যুক্তরাজ্য সফর শেষে বুধবার (২০-০৭-২০২২) দেশে প্রত্যাবর্তন করেছেন।

উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং ০২ জন সফরসঙ্গীসহ চীফ অব দ্যা এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টন এর আমন্ত্রণে গত রবিবার (১০-০৭-২০২২) ৭ দিনের এক সরকারী সফরে যুক্তরাজ্য গমন করেন। 

যুক্তরাজ্য সফরকালে বিমান বাহিনী প্রধান হারকিউলিস সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ও সংস্কার প্রতিষ্ঠান 'মার্শাল এ্যারোস্পেস ফ্যাসিলিটি' পরিদর্শন করেন। এরপর তিনি রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক আয়োজিত লন্ডনের স্যাভয় প্লেসে অনুষ্ঠিত 'গ্লোবাল এয়ার চীফ্স কনফারেন্স'-এ যোগদান করেন। 

উক্ত কনফারেন্সে পরিচালনগত সমন্বয়, প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল তথ্য ও দক্ষতা বিষয়ক গুরুত্বপুর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ উক্ত কনফারেন্সে যোগদান করেন। 

এছাড়াও তিনি রয়্যাল এয়ার ফোর্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিত পৃথিবীর সবচেয়ে বড় এয়ার শো 'রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২২' তে যোগদান করেন। সবশেষে বিমান বাহিনী প্রধান লন্ডনের ফার্নবোরো শহরে অনুষ্ঠিত 'ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শো-২০২২' পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।