স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ জুলাই ২০২২, ১৩:১৪
জেন অস্টেনের ২০৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সোমবার। অনলাইনে এই সভার আয়োজন করেছে জেন অস্টেন সোসাইটি বাংলাদেশ । তাদের এই সভার মাধ্যমে তারা বাংলাদেশে জেন অস্টেন সোসাইটি বাংলাদেশ এর শুভ উদ্ধোধন ঘোষণা করেছে । ইউরোপসহ অন্যান্য দেশে অনুরূপ প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশ তথা এশিয়ায় এটাই প্রথম।
এই প্রতিষ্ঠান টি গঠিত হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে , প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এর সহায়তায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে শিক্ষার্থীদের মাধ্যমেই ।
অনুষ্ঠানটি শুরু হয়েছিল জেন অস্টেন সম্পর্কে কিছু তথ্যচিত্র প্রদশর্নের মাধ্যমে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মাননীয় অতিথিবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মনিরুজ্জামান । তিনি তার বক্তব্যের মাধ্যমে জেন অস্টেনের জীবনী এবং তাঁর লেখার ধরন তুলে ধরেছেন । তখনকার ব্রিটিশ সমাজ ব্যবস্থার সাথে তিনি বর্তমান সমাজের প্রেক্ষাপটের তুলনার পাশাপাশি তুলে ধরেছেন নারীদের অবস্থান সম্পর্কেও ।
এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল ইউনিভার্সিটির শিক্ষক এ্যাসোসিয়েট প্রফেসর এম.এ.বি সিদ্দিকি । বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে তিনি বলছেন, ‘এমন উদ্যোগের মাধমে শিক্ষার্থীরা নিজেকে নতুনভাবে আবিষ্কার করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসিভা ( UK ) লিমিটেড এর পরিচালক অধিকর্তা এবং জেন অস্টেন সোসাইটি বাংলাদেশের উপদেষ্টা জনাব জাহিদ চৌধুরী ।
অনুষ্ঠানে সর্বশেষ বক্তব্য রাখেন উক্ত সংস্থার মাননীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ , যিনি বাংলাদেশে এই সংস্থার প্রধান স্বপ্নদ্রষ্টা । তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে ইংল্যান্ডে বসবাসকালীন সময়ে তার বন্ধু ( প্রয়াত ) প্রফেসর এংরিক ফ্রাংক এর থেকে পাওয়া উৎসাহ আর অনুপ্রেরণার প্রতিচ্ছবিই আজকের জেন অস্টেন সোসাইটি বাংলাদেশ ।
এছাড়াও তিনি ইংল্যান্ডে জেন অস্টেনের বাড়ি সহ তাঁর পদচারণার প্রতিটি জায়গায়ই ঘুরে দেখেছেন যা তাঁকে অনুপ্রাণিত করেছে এমন একটি সংস্থা প্রতিষ্ঠা করতে । বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে নতুন কিছু করতে পেরে তিনি তার উচ্ছ্বাসের কথাও তুলে ধরেছেন ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেন অস্টেন সোসাইটি বাংলাদেশের সেক্রেটারি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লেকচারার কাজী ফারজানা ইয়াসমিন যিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয় করে উক্ত অনুষ্ঠানের প্রধান আয়োজকের ভুমিকা পালন করেছেন ।
তিনি বলেন, জেন অস্টেনের সমাজ দর্শন আর প্রতিবাদী দৃঢ় মানসিকতাই আজকের তরুনদের কাজের একমাত্র উৎস ।
অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী সবুজ খান ও রিদিতা ইফরাত , ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদমান তাহমিদ ও সৈয়দা তাসনিম ইসলাম জারিন , এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী এ আর তানভীর ও জান্নাতুল আফসারি আনিকা ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com