স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ জুলাই ২০২২, ২৩:০৭
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
রোববার (২৪ জুলাই) সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।
এতে বলা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।
সংবিধান অনুযায়ী কোনও আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com