shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ইউএস-বাংলা এয়ারলাইন্স দিনে দুইবার কলকাতা যাবে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুলাই ২০২২, ০৯:৪৫

ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৪ আগস্ট থেকে প্রতিদিন ঢাকা-কলকাতা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা-কলকাতা রুটে যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় ফ্লাইট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যায় এবং কলকাতা থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে অবতরণ করে।

তিনি আরও বলেন, সংযোজিত নতুন ফ্লাইট আগামী ৪ আগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে উড্ডয়ন করবে এবং কলকাতা থেকে ঢাকার উদ্দেশে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছেড়ে রাত ৯টায় অবতরণ করবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-কলকাতা রুটের দুটি ফ্লাইট ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালনা করবে। ইউএস-বাংলার বিমান বহরে বর্তমানে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। চলতি বছর আরো বহরে ৭টি এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা আছে ইউএস-বাংলার।

ঢাকা-কলকাতা রুটে টিকিট রিজার্ভেশনের জন্য ইউএস-বাংলার যেকোনো সেলস পয়েন্ট, যেকোনো ট্রাভেল এজেন্সি, ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে এয়ারলাইন্সটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।