shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বিএনপির নির্বাচনী প্রতীক হারিকেন হয়ে গেল কি না, প্রশ্ন তথ্যমন্ত্রীর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুলাই ২০২২, ২৩:২৯

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, ‘দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। আমরা আশা করি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে থাকবে না।

২০১৪ সালের ট্রেন যেমন কারো জন্য দাঁড়িয়ে ছিল না, ২০১৮ সালেও নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে ছিল না। সুতরাং ২০২৪ সালের শুরুতে যে নির্বাচন হবে সে নির্বচনের ট্রেনও কারো জন্য দাঁড়িয়ে থাকবে না। ’

শনিবার নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘গতকাল দেখলাম বিএনপি হারিকেন নিয়ে মিছিল করছে। আমার হঠাৎ মনে হলো বিএনপির নির্বাচনী প্রতীক বদলে গেল কি না, হারিকেন হয়ে গেল কি না। আর জনগণ আশঙ্কায় আছে হারিকেন কখন আবার পেট্রলবামা হয়ে যায়। কারণ তারা তো মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করেছে। ’

বিএনপির সমালোচনায় বলেন, ‘আসলে বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। কারণ ২০১৮ সালে সব দলের ঐক্য করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে মাত্র পাঁচটি আসন পেয়েছিল। এ জন্য তারা নির্বাচনকে ভয় পায়। সে জন্যই তারা নির্বাচন নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাব এ ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে জনগণের কাছে যাওয়ার জন্য। ’

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশে সুসংগঠিত। আমাদের দলে যেভাবে তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে মূল্যায়ন করে তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের আসনে বসানো হচ্ছে। দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।