shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

শিশুদের জন্য এলো করোনার বিশেষ টিকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুলাই ২০২২, ২৩:৫৮

ফাইজার
ফাইজার

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করোনার টিকার ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ বাংলাদেশে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজারের তৈরি এ টিকা পেয়েছে বাংলাদেশ।

শনিবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে স্কুলগুলোতে এ টিকা দেওয়া শুরু করব। স্কুলে দেওয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে, স্কুলে আসে না; তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেবো।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের যেকোনো দিন শিশুদের এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্যন্ত দেশে ১২ কোটি ৯৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি লাখ ৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।