shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ভোলার ঘটনায় বিএনপি নেতাদের দুষলেন তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ আগস্ট ২০২২, ২১:৫৬

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা তাদের কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দিয়েছে, ফলে ভোলায় মৃত্যুর জন্য প্রকারান্তরে তারাই দায়ী এবং তাদের এ দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে সাংবাদিকরা সেদিন নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'বিএনপি লাশের রাজনীতি করে এবং সে কারণেই তাদের অপরাধপ্রীতি ও লাশের রাজনীতির বলি হচ্ছে ভোলায় তাদের দুজন কর্মীর মৃত্যু। কারণ বিএনপি তাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল এবং কারো কারো হাতে অস্ত্র তুলে দিয়েছিল।

ভোলার ঘটনা নিয়ে হাছান মাহমুদ বলেন, সেখানে পুলিশের ওপর গুলি করা হয়েছে এবং পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। মানুষের সহায়-সম্পত্তি ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পুলিশ সদস্যকে তাদের দলীয় কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করা হয়েছে। বর্তমান নেতৃত্ব তাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং এই যে তাদের দুজন কর্মী মৃত্যুবরণ করল, এর জন্য প্রকারান্তরে দায়ী বিএনপির নেতৃত্ব এবং এ দায় স্বীকার করে তাদের বরং আগে পদত্যাগ করা দরকার।

বিএনপির আন্দোলনের ঘোষণারও সাফ জবাব দেন ড. হাছান। তিনি বলেন, 'বিএনপি তো এখন ফাঁকা মাঠে আন্দোলন করছে, এখন শোকের মাস আগস্ট, সামনে শোক দিবস, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যখন মাঠে নামব, তারা পালানোর পথ খুঁজে পাবে না। '

এর আগে বেতার মিলনায়তনে বাংলাদেশ বেতারের সদ্যঃপ্রয়াত মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন তার বক্তব্যে প্রয়াত মহাপরিচালকের কর্মনিষ্ঠা ও সদাচরণের কথা স্মরণ করেন। অতিরিক্ত সচিব ও বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক খাদিজা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এবং কামরুজ্জামানের সহকর্মীরা। পরে কামরুজ্জামানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।