shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

জাতিসংঘের গুমের তালিকার ৭৬ জনের মধ্যে ১০ জনকে পাওয়া গেছে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ আগস্ট ২০২২, ০৯:১৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে গুম হওয়া যে ৭৬ জনের তালিকা দেওয়া হয়েছে, এর মধ্যে ১০ জনকে খুঁজে পাওয়া গেছে। বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ যে ৭৬ জনের তালিকা দিয়েছে, সেই তালিকায় আজ থেকে ২০ -২৫ বছর আগে গুম হওয়া ব্যক্তিরও নাম রয়েছে। আমরা যখন সরকারে ছিলাম না, সেই সময়ের নামও রয়েছে। সেখানে কল্পনা চাকমার নাম রয়েছে।

তিনি জানান, গুমের তালিকার ৭৬ জনের মধ্যে ১০ জনের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ২৮ জন দাগী আসামিও রয়েছে। তারাও বিভিন্ন জায়গ করেছিলেন, সে গুম হয়েছে। পরে দেখা গেল মেয়েটি পালিয়ে বিয়ে করেছে। শাগায় লুকিয়ে থাকতে পারে। আবার এর মধ্যে একটি মেয়ের নাম ছিল, যার মা অভিযোপলা চত্ত্বরে হেফাজতের আন্দোলনের সময় নিখোঁজ হওয়া এমন ১০-১২ জন পরে ফিরে এসেছে।  

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেত ঢাকা সফরের সময় গুম হওয়া ব্যক্তিদের জন্য কোনো বিশেষ সংস্থা গঠনের দাবি জানাননি। তিনি এক্ষেত্রে একটি মেকানিজমের কথা বলেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।