shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

যা খেয়ে মানুষ রোগে ভোগে তা খাদ্য হতে পারে না: খাদ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরির আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরি করতে পারলে বিদেশেও রফতানির ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন সম্ভব হবে।

আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথমবারের মতো আয়োজিত ‘ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, অনিরাপদ খাবারকে খাদ্য হিসেবে ধরতে চাই না। যে খাবার খেয়ে মানুষ নানা রোগে ভোগে তা খাদ্য হতে পারে না। এজন্য খাদ্য নিরাপদ কিনা তা ল্যাবে পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের হাত থেকে ভোক্তার টেবিলে আসা পর্যন্ত যেকোনো সময় খাদ্য অনিরাপদ হতে পারে। এজন্য আমাদের সচেতন হবার প্রয়োজন রয়েছে। যারা বিদেশে ফুড প্রসেস করে রফতানি করে তাদেরকেও সচেতন হতে হবে।

আইন প্রয়োগ বা জরিমানা করেই কিন্তু সমধান পাওয়া যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ল্যাবরেটরিতে পরীক্ষার আগে মনের ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে। বিশ্ববাজারে আমরা এখনও ভালোভাবে স্থান করতে পারিনি। ল্যাবরেটরি পর্যাপ্ত না হলে মানুষ চাইলেও পরীক্ষা করতে পারেন না। এজন্য সরকার চেষ্টা করছে এটা যেন এভেইলেবল করা যায়।

মন্ত্রী আরও বলেন, খাদ্যমান পরীক্ষার জন্য সরকার ইতোমধ্যে দেশের ৮ বিভাগে ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ৮টি মোবাইল ভ্যান ল্যাব ও জাইকার সাথে আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।