shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

খালেদার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইয়ের চিঠি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭

খালেদা জিয়া
ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তার ভাই শামীম এস্কান্দার।  

আজ রবিবার দুপুরে ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চিঠিতে আগের মতোই তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতির অনুরোধ করেছেন।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারও গণমাধ্যমের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ‘আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে। ’

৭৭৬ দিন কারাভোগের পর শর্তসাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এর পর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।