shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

৬ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছে সৌদি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৩

হজ এজেন্সি
হজ এজেন্সি

বাংলাদেশের ছয়টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়।

এর পরিপ্রেক্ষিতে অভিযোগ খণ্ডনের জন্য প্রমাণক বা মতামত সৌদি সরকারের কাছে পাঠানোর জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেয়।

অনিয়ম উল্লেখ না করে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সৌদি হজ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ কমিটি ছয়টি হজ এজেন্সির বিরুদ্ধে ত্রুটি বা মন্তব্য পাওয়া যায়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সিকে তার এজেন্সির নাম ও মোনাজ্জেম নম্বর এবং দেশের নাম স্পষ্ট আকারে উল্লেখ করে সৌদি হজ মন্ত্রণালয়ের বহির্বিশ্ব বিভাগে উত্থাপিত অভিযোগ খণ্ডনের বিষয়ে প্রমাণক বা মতামত আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে জমা কিংবা ওই বিভাগের ই-মেইলে (SAA@haj.gov.sa) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

অনিয়মের অভিযোগ ওঠা এজেন্সিগুলো হলো- জরিনা ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর-১৪৮৬), আল মোযদালেফা এভিয়েশন (লাইসেন্স নম্বর- ৬৬৭), এস এম এস কে এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর- ৯৩৬), আল খিদমাহ ওভারসিজ (লাইসেন্স নম্বর- ১৫২৪), দেশ ও বিদেশ (লাইসেন্স নম্বর- ২৫৪) ও এস এন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর- ১১৩৬)।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শেষ হয় গত ৮ আগস্ট।

এবার ৩৪৯টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করে। এবার সরকারিভাবে চার হাজার ১১৫ জন ও বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে ৫৫ হাজার ৮৮৫ জন হজ পালন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।