shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে: দোরাইস্বামী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৬

বিক্রম কুমার দোরাইস্বামী
বিক্রম কুমার দোরাইস্বামী

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিনে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশের মানুষকে আমরা সুখী দেখতে চাই। এ দেশের মানুষের উন্নয়ন চাই, একইসঙ্গে বাংলাদেশে একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।

তিনি বলেন, সরকার কাজ করবে দেশের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আমরা কোনো ব্যক্তির পাশে নেই, আমরা আছি দেশের জন্য।

ভারতীয় এ হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর আমি এমনটাই চাই।

দোরাইস্বামী বাংলাদেশে দুই বছর দায়িত্ব পালন শেষ করেছেন। এখন যুক্তরাজ্যে ভারতের দূত হিসেবে কাজ করবেন তিনি। এদিকে ঢাকায় তার স্থানে নিযুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা। তিনি ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।