shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীদের অজ্ঞান করে সর্বস্ব লুট করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ অক্টোবর ২০২২, ২২:৫০

গ্রেফতার
.

প্রবাসীদের সর্বস্ব লুট করা চক্রের মূলহোতা মো. আমির হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, ১৫ বছর ধরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রায় তিন শতাধিক প্রবাসীর সর্বস্ব লুট করেছে চক্রটি। চক্রের মূলহোতা মো. আমির হোসেনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। আমির ও তার তিন সহযোগীকে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান। তিনি বলেন, প্রায় তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে চক্রটি। তাদের গ্রেফতারের সময় লুটকৃত সোনা ও মোবাইল এবং অজ্ঞান করতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।