shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ : বিপ্লব কুমার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২২, ১২:০৯

বিপ্লব কুমার সরকার
বিপ্লব কুমার সরকার

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, আশা করি বিএনপি সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে চলে যাবে। কিন্তু যদি নাশকতার চেষ্টা করে, সরকারি এবং পাবলিক সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করে বা অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।  

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের এ কথা জানান বিপ্লব কুমার।

এ সময় তিনি আরও বলেন, আমরা বলেছি, আমাদের পুলিশ সদস্যরা যেন সব সময় সতর্ক অবস্থায় থাকে। কারণ, আপনারা দেখেছেন, আমাদের পুলিশ সদস্যদের ওপর লক্ষ্য করে আঘাত করা হয়েছিল, ককটেল ছোড়া হয়েছিল। তারা (বিএনপি) কোনোভাবেই যেন জনগণের জানমালের এবং আমাদের দায়িত্বরত সহকর্মীদের (পুলিশ) কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য সর্বাবস্থায় সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ সদস্যদের।   

গণসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা-সে বিষয়ে তিনি বলেন, আমরা সেটা বলিনি। আমরা বলেছি, আমরা সতর্কাবস্থায় আছি। সমাবেশ যারা করছে, তারা সমাবেশ করবে।  

যানবাহন চলাচলে কোনো নির্দেশনা আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে যান চলাচল নিষিদ্ধের বিষয়ে কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়নি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।