shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

স্মার্ট বাংলাদেশের রাস্তাও হতে হবে স্মার্ট: সড়ক পরিবহন মন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২২, ১২:৪৮

ওবায়দুল কাদের
ফাইল ফটো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কমলাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল হবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের রাস্তাও হতে হবে স্মার্ট। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। সড়কে পরিবহন চলাচলে শৃঙ্খলা না আনতে পারলে স্মার্ট সড়ক সম্ভব নয়।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের অবকাঠামো নির্মাণে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। কেননা, এখন মূল লক্ষ্য মানুষ বাঁচানো। কাজগুলো একটু ধীরে চলবে।

সেতুমন্ত্রী বলেন, এমআরটি লাইন-৬ (উত্তরা-মতিঝিল) ২০২৩ এর শেষ নাগাদ সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে।

এর আগে গত ৭ নভেম্বর দেশের ২৫টি জেলায় নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ১০০ সেতু নির্মাণে অনেক চ্যালেঞ্জ ছিল, তবে সেসব অতিক্রম করেছে সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।