স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ ডিসেম্বর ২০২২, ১১:২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দলের নব নির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত। শেখ হাসিনার নেতৃত্বে যে আমাদের পার্টি ঐক্যবদ্ধ সেটাই সম্মেলনের উপস্থিতি প্রমাণিত হয়েছে।
তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কাউন্সিলরদের চোখের ভাষা মনের ভাষা বোঝেন শেখ হাসিনা।
ওবায়দুল কাদের আরও বলেন, পুরোনোরা বেশিরভাগ নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের পার্টিতে অপরিহার্য, তার কোনো বিকল্প নেই।
সামনে আওয়ামী লীগের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন রয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। তা মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি। স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, আরও দায়িত্ব বেড়ে গেলো।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com