shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন মাহি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২২, ২২:২৩

মাহিয়া মাহি
.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

আজ বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এসে মাহি তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ সাবেক ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। মাহির সঙ্গে ছিলেন তার স্বামী।

এর আগে বিকাল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকার টিকিট পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহি। সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতবো। এই আসনে নৌকাকে এনে দেবো।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।