shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

সাপের মতো খোলস বদলায় বিএনপি জোট: তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০২২, ১৯:৪৭

ড. হাছান মাহমুদ
.

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ বলেছেন, সাপ যেমন কিছুদিন পরে পরে চামড়া-খোলস বদলায়, বিএনপির জোটও কিছু দিন পরে পরে খোলস বদলায়। কোনো সময় ২০ দল হয়, ১২ দল হয়, এখন বলছে ৩৩ দল।

তিনি আরও বলেন, ৩৩ দলের মধ্যে ৩০টাকে খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে কারণ কয়েকটি হাতে গোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্বদল' বলেন তিনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশৃঙ্খলা করলে প্রতিহত করার ঘোষণা দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপির আজকের যে গণমিছিল, এতে মানুষ আতঙ্কিত। তাদের এ গণমিছিলের কর্মসূচিতে ঢাকা শহরের মানুষ আতঙ্কিত।

সম্প্রচারমন্ত্রী  বলেন, সরকারি দল হিসেবে আমাদের দলের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেশে যাতে শান্তি-শৃঙ্খলা-স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় এবং তার মিত্ররাও, আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।

তথ্যমন্ত্রী বলেন, জাতিসংঘ, বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমগ্র বিশ্ব আজ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা-ভরসার প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে আবারও জনগণের ভোটে ধস নামানো বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় আসবে ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।