shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

সীমান্তের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করা হবে: বিজিবি প্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জানুয়ারি ২০২৩, ২৩:২০

সাকিল আহমেদ
.

সীমান্তের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিজিবি-বিএসএফ সম্মিলিতভাবে বন্ধ করবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি বলেন, ‘সীমান্তে মৃত্যুর যে ঘটনাগুলো ঘটছে, এগুলো অনাকাঙ্ক্ষিত। এগুলো আমরা সম্মিলিতভাবে বন্ধ করব। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আন্তরিকতার অভাব নেই।’

তিনি আরো বলেন, ‘আমারা দু’দেশের ডিজি, রিজিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ের আলোচনায় এ বিষয়গুলো নিয়ে কথা বলি। আশা করি এ বিষয়ে আমরা সামনে আরো ভালো ফলাফল পাব। সীমান্তের দেড় শ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা বা বিএসএফ যারাই করি পারস্পরিক সমঝোতার মাধ্যমে হয়। আখাউড়ার কাজটি শিগগিরই শুরু হবে। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। যে কারণে কাজ বন্ধ ছিল, সেটি সমাধান হয়ে গেছে। ’

আজ সোমবার দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের উদ্যোগে সরাইল উপজেলার ৫০০ দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়। বিজিবি মহাপরিচালকের সঙ্গে উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম, ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।