shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

প্রতি সপ্তাহে শতাধিক কর্মী কোরিয়ায় যাবেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জানুয়ারি ২০২৩, ১২:১৪

কোরিয়া
.

নতুন বছরে প্রতি সপ্তাহে প্রায় ১০০ থেকে ১২০ জন বাংলাদেশি কর্মী কোরিয়ায় যাবেন বলে আশা করা হচ্ছে। আর গত বছর ২০২২ সালে পাঁচ হাজার ৮৯১ জন বাংলাদেশি কর্মী কোরিয়ায় গেছেন।

ঢাকার কোরিয়ার দূতাবাস জানিয়েছে, সোমবার রাতে এ বছরের বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ একটি কোরিয়ান উড়োজাহাজ সংস্থার মাধ্যমে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। প্রথম ব্যাচে কোরিয়ায় যাওয়া ৯২ জন বাংলাদেশি কর্মীর মধ্যে ৬৯ জন নতুন ও ২৩ জন পুরোনো কর্মী রয়েছেন।

কোভিড-১৯ মহামারির কারণে প্রায় দেড় বছর ইপিএস কর্মীদের যাওয়া স্থগিত করার পর কোরিয়ান সরকার ২০২১ সালের ডিসেম্বরে ইএসপি কর্মী নেয়া আবার শুরু করে। ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২৮ হাজার ৬৯৭ জন বাংলাদেশি কর্মী কোরিয়ায় গেছেন।

কোরিয়া বাংলাদেশ প্রবাসী শ্রমিকদের জন্য একটি জনপ্রিয় পছন্দের গন্তব্য, কারণ তারা মাসে ন্যূনতম এক হাজার ৪২০ ডলার উপার্জন করতে পারেন। ওভারটাইম পেমেন্ট মিলিত হলে মাসে তারা দুই থেকে তিন হাজার ডলার আয় করতে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।