shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জানুয়ারি ২০২৩, ২৩:৩৫

ডোনাল্ড লু
.

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি রাতে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। পরদিন ১৫ জানুয়ারি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার। 

ওয়াশিংটনের পক্ষ থেকে চলতি বছর প্রথম উচ্চপর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার এ সফরে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আলোচনার পাশাপাশি ঢাকায় দেশটির কূটনীতিকদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। 

গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ওই বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সরকারের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা ‍উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।