shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

এ বছর হজে যেতে পারবেন গত বছরের দ্বিগুণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জানুয়ারি ২০২৩, ২৩:৪৬

হজ
.

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির কারণে গত বছরের তুলনায় এ বছর হজে যেতে পারছেন দ্বিগুণ মানুষ। চলতি বছর সম্ভাব্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬০ হাজারের ঘরে।

রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।

এর আগে বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পায়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ২০২৩ সালে হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ ভাগ বেড়েছে, যা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।