shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

দেশে ফিরে নুর বললেন, ‘ফ্যাসিবাদের মসনদে কাঁপন ধরেছে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জানুয়ারি ২০২৩, ২৩:১১

নুরুল হক নুর
.

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমাদেরকে কেনার জন্য নানা ফাঁদ আটছে এই সরকার। পদে পদে অপমানিত করছে। বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে। আমরা সরকারকে স্পস্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে কে বিএনপি, কে জামায়াত বা কে বাম কিংবা ডান সেটা দেখার বিষয় না। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) ফ্যাসিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, এজন্য এখন অর্ধশতাধিক দল যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এতে করে ফ্যাসিবাদের মসনদে কাপন ধরেছে। তাই বিরোধী দলের ওপর মরণকামড় দিয়ে এই অবৈধ সরকারের গদি রক্ষা করতে চায়’।

বুধবার দেশে ফিরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গত বছরের ১৮ ডিসেম্বর প্রথমে কাতার যান নুরুল হক নুর। পরে দুবাই হয়ে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নুর। পরে ইমিগ্রেশন শেষে সাড়ে ১২টায় বিমানবন্দর থেকে বের হন। এসময় কয়েক’শ নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে একটা রাস্তা, তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবিলম্বে বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এই সরকারকে বিদায় নিতে হবে। না হলে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে’।

এক প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোন কূটনীতিক সম্পর্ক নেই। আমার সঙ্গে ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনো বৈঠক হয়নি। অথচ ছবি এডিট করে বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে’।

তিনি বলেন, ‘শুধু আমার না, নির্বাচনের আগে দেখতে পাবেন বিরোধী দলের অনেক নেতাকর্মীকে নাজেহাল ও অপমান করার জন্য নানা ধরনের ফোনালাপ, ছবি এডিট করে বিভ্রান্ত ও গুজব ছড়ানো হবে। কাজেই এর বিরুদ্ধে সবাই সতর্ক থাকবেন’।

আরেক প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘বিমানবন্দরে আমার সঙ্গে কোন অপ্রতিকর কিছু ঘটেনি। কিন্তু দলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে, আহত করেছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।