shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

তিন দিনের সফরে ঢাকায় বেলজিয়ামের রানি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৭

মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন
.

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। সোমবার সকাল ৯টার দিকে রানিকে বহনকারী বিমানটি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রানিতে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন বেলজিয়ামের প্রথম ঢাকা সফরকারী রানি।

জানা গেছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে বাংলাদেশ সফরে এলেন মাথিল্ডে।

এর আগে গত ৩০ জানুয়ারি জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রানির আসার কথা জানানো হয়। এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন দূতের একজন হিসেবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন তিনি।

সফরকালে রানি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা, স্থানীয় একটি স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সফর শেষে ৮ ফেব্রুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থা সম্পর্কে জানবেন। এছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানি মাথিল্ডে। সেখানে তিনি নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন।

এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। মাথিল্ডে তাদের কাছে জানতে চাইবেন কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন।

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৭ জন বিশিষ্ট ব্যক্তিকে এসডিজির অ্যাডভোকেট (দূত) হিসেবে মনোনয়ন করেছেন, যারা তাদের প্রভাব কাজে লাগিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছেন। জাতিসংঘের এসডিজি অ্যাডভোকেটদের মধ্যে রানি মেথেল্ডি ছাড়াও রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।