স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৩
হজযাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে এবার সৌদি সরকার নতুন নিয়ম চালু করেছে। চলতি বছর থেকে সব হজযাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। এই পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় আপাতত হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসের জমা না দেওয়া অনুরোধ জানিয়েছে সরকার।
গত রোববার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
তারা জানায়, ২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি সরকার হজযাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুসারে এবছর সব হজযাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই লক্ষে হজযাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনার হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে।
‘এরইমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। এ বিষয়ে করণীয় হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে’ বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, হজযাত্রীদের ভিসার জন্য নিবন্ধনের তিন দিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে ঢাকার আশকোনার হজ অফিসে জমা দিতে হবে।
চলতি বছর (২০২৩ সাল) সরকারি-বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com