shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও দুই মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ২০

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২৩, ২৩:৩০

বিস্ফোরণ
.

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহের ময়না তদন্ত সম্পন্ন জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আরও দুটো মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪) ও আরেকজন রবিন হোসেন শান্ত  (২০)।

তিনি বলেন, উদ্ধার হওয়া দুজন-সহ বিস্ফোরণে মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।