shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

দুবাইয়ে আরাভ আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মার্চ ২০২৩, ১৪:৩২

.
.

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক (ইন্সপেক্টর) খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের দুবাইয়ে আটক হওয়ার কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান আটক হয়েছেন এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। তবে তাকে কীভাবে ফিরিয়ে আনা যায়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে। বাংলাদেশ পুলিশের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ আছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।