shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের স্বাধীনতা দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ মার্চ ২০২৩, ২৩:৩১

আওয়ামী
.

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরাম। রোববার (২৬ মার্চ) রাজধানীর মতিঝিলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, সংগঠনের সাধারণ সম্পাদক কাজি সালাহ উদ্দিন নওফেলের নেতৃত্বে বিকাল ৪টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকাল সাড়ে ৪টায় সংগঠনের সহ-সভাপতি হোসাইন আজাদের সভাপতিত্বে বক্তৃতা করেন- সাধারণ সম্পাদক কাজি নওফেল, সহ-সভাপতি সাংবাদিক তানভীর আলাদিন, যুগ্ম-সম্পাদক শরীফ রহমান, মহিউদ্দিন মাহমুদ বাবলু, অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদ, দফতর সম্পাদক শাহজাহান আকন্দ, সহ দফতর সম্পাদক মো. ইসমাইল প্রমুখ।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  সুখ-সমৃদ্ধি ভরা বাংলাদেশের চলমান অব্যহত রাখতে বিশেষ দোয়া করা হয়। 

মোনাজাত পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মো.ইসহাক উদ্দিন চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।