shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বিএনপিকে দেয়া চিঠির সঙ্গে সরকারের সম্পর্ক নেই: সিইসি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ মার্চ ২০২৩, ২১:১৬

.
.

বিএনপিকে দেয়া চিঠির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, 'অনেকে বলছেন, এটি সরকারের কূটকৌশল, যা ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটি নির্বাচন কমিশনার কূটকৌশল হতে পারে, সরকারের নয়।' মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি মন্তব্য করে সিইসি বলেন, 'সংলাপ হয় আনুষ্ঠানিক। কিন্তু আমরা বিএনপিকে আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছি।'

সিইসি বলেন, বিদেশিদের চাপে নয়, কমিশন নিজের তাগিদে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। দলটির পক্ষ থেকে এজেন্ডা ঠিক করে দিলে তা নিয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, কমিশন আশা করে গণমাধ্যম নয়, চিঠি দিয়েই উত্তর জানাবে বিএনপি। সরকারের আজ্ঞাবহ হয়ে কমিশন কোনো কাজ করে না বলেও দাবি করেন হাবিবুল আউয়াল।

এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।