shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

তথ্য-প্রযুক্তির মাধ্যমে ভেঙে দিতে হবে ষঢ়যন্ত্রের বিষদাঁত: কাজি নওফেল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ এপ্রিল ২০২৩, ২০:৩৯

কাজি গোলাম সালাহ উদ্দিন নওফেল
.

বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের সাধারণ সম্পাদক কাজি গোলাম সালাহ উদ্দিন নওফেল চাঁদপুরের এক আলোচনা সভায় বলেছেন- আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে ষঢ়যন্ত্রকারীরা অপতৎপরতায় লিপ্ত। দাঁতভাঙ্গা জবাব দিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে আপনারা তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার করুন।

আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে অগ্নিঝরা মার্চ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

প্রধান অতিথি কাজি নওফেল বলেন- ষঢ়যন্ত্রকারীরা দেশে ও বিদেশে বসে-বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী উদ্ভট ও বানোয়াট গল্পের কন্টেন্ট ছড়িয়ে সাধারণ মানুষকে বিব্রত করার নীল নকশা ফেঁদেছে। আমরা সজাগ ও সচেতনভাবে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ওইসব ষঢ়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করতে হবে।ভেঙে দিতে হবে তাদের বিষদাঁত।   

শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের এ্যারোমা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শাখার জেলা সভাপতি তপতি কর। বক্তৃতা করেন, সহ-সভাপতি মো. রাসেদুর রহমান, যুগ্ম সম্পাদক মো. কামরুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুদ্র চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক পার্থ দে, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শাওন, মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক মো. শাহ আলম, দফতর সম্পাদক সোহেল রানা, সদস্যগণের মধ্যে- মানিক দাস, মনির, আল আমিন, গোবিন্দ কর্মকার, দুলাল কর্মকার, আজিজ পাঠান ও আশিষ সোম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।