স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৩, ২৩:১৭
আজ মঙ্গলবার রাজধানীতে কর্মরত সাংবাদিকদের আঞ্চলিক সংগঠনের পথিকৃৎ 'ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি)'-এর ইফতার ও দোয়া মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে সংগঠনের সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভুঁইয়ার সঞ্চৱনায় বক্তৃতা করেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজি রফিক, ডেন্টাল এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, সৌদি আরবে বাংলাদেশ কমিউনিটি লিডার কাজি সালাহউদ্দিন নওফেল, ল' ইয়ার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজি ওয়ালী উদ্দিন (ফয়সল), দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক রানা, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, লেখক ও কলামিস্ট রিন্টু আনোয়ার, ফেনী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, সহকারি এটর্নি জেনারেল শরীফুজ্জামান সংগ্রাম ও আজকের সূর্যোদয়ের নির্বাহী সম্পাদক খোন্দকার বেলায়েত হোসেন।
উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম আবদুল্লাহ, দি ইকোনমিক এক্সপ্রেসের সম্পাদক আমির হোসেন জনি, সংগঠনের যুগ্ম-সাধারণ জাফর ইকবাল, প্রচার সম্পাদক ইমাম হোসেন সোহেল, বিনোদন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিম, কার্যনির্বাহী সম্পাদক ছলিমউল্লাহ মেছবাহ, কথাসাহিত্যিক ইমন চৌধুরী ও ফেনী সমিতির নেতা কাজি সেলিম উদ্দিন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com