shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

নিউ সুপার মার্কেটের ভেতরে আর আগুন নেই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৩, ১১:২৫

.
.

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান (লিটন)। তিনি বলেন, নিউ সুপার মার্কেটের ভেতরে আর কোথাও আগুন নেই।

রোববার (১৬ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক।

মো. আখতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সুপার মার্কেটে লাগা আগুনের সূত্রপাত হয় দোতলা থেকে। পরবর্তীতে তা ৩ তলায় ছড়িয়ে পড়ে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু করেন আগুন নেভানোর কাজ। এক সময় আগুন তীব্র আকার ধারণ করে। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় এক পর্যায়ে কিছুটা দুর্বল হয় আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছু।

ভয়াবহ আগুন নেভাতে শুধু ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

এদিকে, ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ জানান, আজ সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।