shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মার্কেট পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা : ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৩, ১২:০৬

ওবায়দুল কাদের
.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, সংবিধান ও দেশের স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা আপসহীন। নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ৷ দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷ 

আজ (বুধবার) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদককের সঙ্গে সম্পাদকমণ্ডলীর ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে৷ পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই৷ মার্কেটে কী আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে৷ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷

সেতুমন্ত্রী বলেন, ১৩-১৪-১৫ সালের মতো পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে৷ দেশব্যাপী বিক্ষোভ, পদযাত্রা, মানববন্ধনে জনসমর্থন আদায় করতে পারেনি বিএনপি৷ জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি৷  

তিনি আরও বলেন, আমেরিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে কোনো সমস্যা নেই৷ কারও ফরমায়েসী গণতন্ত্র বাংলাদেশে চলবে না। সংবিধান মাফিক হবে সবকিছু৷ অসাম্প্রদায়িক শক্তির ঐক্য চাই দেশব্যাপী৷ বিএনপি চায় দেশে অস্বাভাবিক সরকার আসুক। তারা কি আবারও আগুন নিয়ে খেলা শুরু করলো? আন্দোলনে ব্যর্থ হয়ে তারা শেখ হাসিনাকে হঠানোর জন্য উঠেপড়ে লেগেছে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ইইউ, মার্কিন রাষ্ট্রদূতসহ সবাইকে জানানো হয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। নির্বাচন হবে সংবিধান মাফিক, পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন৷ সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না৷ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ২০০৬ এর মত অস্বাভাবিক সরকার আনতে চাচ্ছে বিএনপি; যা কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।