shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

গ্রিসে পাসপোর্টবিহীন বাংলাদেশিরা পাসপোর্ট পাবেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মে ২০২৩, ১২:২৮

.
.

গ্রিসে পাসপোর্টবিহীন বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়া হবে। এর মধ্যে দিয়ে গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ায় আনা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৮ মে) গ্রিসের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ায় আনার লক্ষ্যে পাসপোর্টবিহীন গ্রিসপ্রবাসীদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে দূতাবাসের আশ্বাসে বিশ্বাসী প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

প্রবাসীদের হাতে লেখা পাসপোর্টের অনুলিপি বা জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করে দ্রুত আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। এ সুযোগ সীমিত সময়ের জন্য বলবৎ থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।