shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

‘স্যাংশন’ দিয়ে কোনো লাভ হয় না : তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মে ২০২৩, ১২:২৫

.
.

নিষেধাজ্ঞা অথবা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আর স্যাংশন, পাল্টা স্যাংশন-এগুলো দিয়ে কোনো লাভ হয় না, ইতোমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকেই স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে। কই ইরানের সরকার তো পড়ে যায়নি। ইরানের সরকার বহাল তরিয়াতে আছে। তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহু বছর। কিউবাকে তলাতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে। কিউবার সরকার পরিবর্তন হয়নি।’

রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘শাবাশ বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে ‘স্যাংশন’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে মন্ত্রী আরও বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন। কই মিয়ানমারে তো সরকার পরিবর্তন হয়নি এবং রাশিয়ার বিরুদ্ধে বহু স্যাংশন। সেই স্যাংশন অমান্য করে ইউরোপের বিভিন্ন দেশ তাদের কাছ থেকে আমদানি করছে। ভারত তো করছে, অনেকেই করছে। তো এগুলো দিয়ে খুব একটা লাভ হয় না।’

ড. হাছান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং গত ৫১ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা ট্রেনিংসহ নানা সহায়তা দিয়ে আসছে। সেই সহায়তা অব্যাহত আছে। আমরা যেটা মনে করি আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তাদের সহযোগিতাতেই আমাদের দেশ আজকের সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার।’ 

আজকে একটা পত্রিকায় রিপোর্ট হলো, আমেরিকার আরও স্যাংশন (নিষেধাজ্ঞা) আসছে। এক্ষেত্রে রাজনীতিবিদরাও থাকছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, প্রথমত যে পত্রিকায় লিখেছে, তাদের জিজ্ঞেস করুন। আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই। আর স্যাংশন, পাল্টা স্যাংশন-এগুলো দিয়ে কোনো লাভ হয় না, ইতোমধ্যেই প্রমাণিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।