shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

আওয়ামী লীগে কোনো সমন্বয়হীনতা নেই: তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জুন ২০২৩, ২০:২২

.
.

আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিশ্ব সমুদ্র দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে কিনা জিজ্ঞেস করলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনিই কথা বলবেন।

নির্বাচন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বাংলাদেশে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। তারা (বিএনপি) যেসব দেশের কাছে ধরনা দেয়, সেসব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং বিষেয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সুবিধা পেয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন মসজিদ, মন্দির, বাসা-বাড়িতে এসি চালায়। দেশ এখন  শতভাগ বিদ্যুতের আওতায়। ১৪ বছর আগেও এগুলো ছিল না। তাহলে কি আমরা ভুল করেছি? না আমরা ভুল করি নাই। এ বিদ্যুৎ অসুবিধা সাময়িক। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার (আইইউসিএন)-এর কান্ট্রি ডিরেক্টর মো. রাকিবুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।