স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ জুন ২০২৩, ২৩:৩১
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সস্ত্রীক সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শুক্রবার (২৩ জুন) সেনাবাহিনী প্রধান সৌদি আরব গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, তারা যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাদের হজকে ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য তিনি সৌদি আরব গমনের সময় সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, পবিত্র হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩ জুলাই দেশে ফিরে আসবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com